মসজিদে প্রবেশের সুন্নাত সমূহ

১. বিসমিল্লাহ বলা।
ইবনে মাজাহ- ৭৭১; মুসনাদে আহমাদ- ২৬৪১৭

২. দুরূদ শরীফ পড়া।
তিরমিজী- ৩১৪;বাইহাক্বী- ৪৪৯১

৩. অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ
মুসলিম- ১৬৮৫; আবূ দাউদ- ৪৬৫

উপরোক্ত তিনটি দুআকে একত্রে এভাবে পড়া যায়।

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَ السَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ
اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ

৪. আগে বাম পায়ের জুত খোলা অতঃপর ডান পা। বুখারী- ১৬৮; মুস্তাদরাকে হাকেম- ৭৯১

৫. ডান পা দিয়ে প্রবেশ করা।
বুখারী- ১৬৮; মুসনাদে আহমাদ- ২৫৫৪৫

৬. এতেকাফের নিয়ত করা ।
দ্বারাকুতনী- ২৩৮২;মুসলিম- ২৮৩৮; উমদাতুল ক্বারী- ৬/২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *